১) দৈনন্দিন খাবারের কিছু অংশ দাতের ফাঁকে জমে থাকার কারনে মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার সংস্পর্শে তা এক প্রকার প্লাক সৃষ্টি করে। যা আস্তে আস্তে কঠিন হতে থাকে। এক পর্যায়ে দাত ব্রাশ করেও তা অপসারন করা যায় না। এতে দাতের মধ্যবর্তি স্থানে মাড়িতে প্রদাহ (Inflammation) হয়ে ফুলে যায় এবং রক্ত পড়া শুরু হয়। প্রথম যাত্রায় কম অনুভূত হলেও ধীরে ধীরে তা অসহ্য ব্যাথার কারন হয়ে দাড়ায়।
২) দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ এর কারণে সৃষ্ঠ রোগ, পালপাইটিস ও আক্কেল দাঁত বা উইজডম দাঁতের অসমান অবস্থানের কারণে, মুখের ভিতরের বিভিন্ন ধরণের ক্ষতের কারনে
ব্যথার কারণ হতে পারে
৩) উইজডম দাঁত বা আক্কেল দাঁতের বেপরোয়া অবস্থান বা বাঁকা অবস্থানের কারনে পাশের দাঁতের উপর চাপ সৃষ্টি করে প্রদাহ সৃষ্টি করে।
৪) রক্তশূন্যতা, হিমোফিলিয়া, পারফিউরা, ক্যানসার, এমনকি কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও মাড়ি দিয়ে রক্ত পড়তে দেখা যায় এবং দাতে ব্যাথা অনুভুত হয়।
৫) অপুষ্টিজনিত কারণে যেমন, ভিটামিন ‘সি’র অভাবে মাড়ি দিয়ে রক্তক্ষরণ হতে পারে। এতে দাতের গোড়া দূর্বল হয়ে পড়ে দাত নড়ে গিয়েও দাত ব্যাথার কারন হতে পারে।
৬) মায়েদের গর্ভাবস্থায় হরমোনের সমস্যাজনিত কারনে মাড়ি থেকে রক্তক্ষরণ হতে দেখা যায় এবং ব্যথা অনুভুত হতে পারে। তবে এক্ষেত্রে তেমন সমস্যার সৃষ্টি করে না। সন্তান জন্ম নেয়ার পর বেশিরভাগই সুস্থ হয়ে যায়।
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
ডাঃ মেহেরুন নেছা
বি ডি এস (রাজশাহী)
পি জি টি (ওরাল সার্জারী) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
পি জি টি (কনজারভেটিভ এন্ড প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি)
প্রাক্তন কনসালটেন্ট ( ডেন্টাল ইঊনিট) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল
বি এম ডি সি ৩১৬৩

No comments:
Post a Comment